‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার বিভিন্ন উপজেলা থেকে নার্সারি মালিকদের নিয়ে ২২টি স্টল মেলায় অংশগ্রহণ করে।
.png)
বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজল এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সহকারী বন কর্মকর্তা ব্রজ গোপাল রাজবংশী।
জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে এ বছর জেলায় এক লাখ গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন উপজেলার প্রশাসনের উদ্যোগে কাজ শুরু করা হয়েছে। একটি গাছ ৫০ বছর জীবিত থাকলে প্রায় ৩৪ লাখ টাকার উপকার করে। তাই প্রতিটি মানুষকে তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান তিনি।
পরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিয়াম স্কুল প্রাঙ্গণে আম্রপালি গাছের চারা রোপণ করেন।