ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পলাশে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা 

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৮ জুলাই ২০২৩
পলাশে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘শিক্ষার আলো জ্বালাব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিষয় ভিত্তিক শিক্ষা উপকরণ মেলা।

মঙ্গলবার উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। বিদালয়ের প্রধান শিক্ষক মো. উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। এ সময় আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নাসরিন আক্তার ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সফিকুল ইসলাম।

বিষয়ভিত্তিক শিক্ষা উপকরণ মেলায় ঘোড়াশাল পাইলট উচ্চ বিদায়ের ৮টি স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়। অধিকাংশ উপকরণ তৈরি করে শিক্ষার্থীরা। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে তিনটি সেরা স্টলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
ট্যাগ: নরসিংদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!