ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিস্ফোরণের ১৪ দিন পর সরানো হলো জাহাজের ধ্বংসাবশেষ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ১৪ জুলাই ২০২৩
বিস্ফোরণের ১৪ দিন পর সরানো হলো জাহাজের ধ্বংসাবশেষ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ নামের তেলবাহী জাহাজ বিস্ফোরণের ১৪ দিন পর ধ্বংসাবশেষ সরিয়ে নিয়েছে মালিকপক্ষ।

শুক্রবার ভোরে ক্ষতবিক্ষত জাহাজটির ধ্বংসাবশেষ পিরোজপুরের স্বরূপকাঠি ডক ইয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হয় বলে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন চাকমা জানিয়েছেন।

গত ১ জুলাই ঝালকাঠি পৌরসভা খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে নোঙর করা অবস্থায় ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ বিস্ফোরণ ঘটে সাগর নন্দিনী ২ জাহাজে। এতে জাহাজটির পেছনের অংশ উড়ে গেলে চারজন নিহত ও আরো চারজন দগ্ধ হন। এর দুদিন পর দ্বিতীয় দফায় বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে গিয়ে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত ও দগ্ধ হন।

মিলন চাকমা বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। মালিকপক্ষই জাহাজটি মেরামতের জন্য ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!