ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানি নিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৩ জুলাই ২০২৩
পানি নিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ
ফাইল ছবি

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কালুখালী রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাদের আলী মোল্লা (৬২)। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাদের আলী রাজবাড়ী-ভাটিয়াপাড়া এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি ভাটিয়াপাড়া থেকে কালুখালী রেলস্টেশনে এসে থামে। তারপর ট্রেনটি কালুখালী রেলস্টেশনে ইঞ্জিন ক্রসিং করছিল। এ সময় নাদের আলী ট্রেন থেকে নেমে পানি আনতে যান। তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!