রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনীর আলোকদিয়া এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফেনী রেলস্টেশন পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ফেনী স্টেশনের দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. আমজাদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
.png)