ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন যুবক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২৫ জুন ২০২৩
ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন যুবক
ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইউসুফ আলী ওরফে নয়ন নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।

রোববার ভোরে উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নয়ন বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ।

Advertisement

তিনি জানান, রোববার ভোরে ৯৯৯-এ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রেললাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক যুবককে উদ্ধার করেন। পরে তাকে গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মাজহারুল ইসলাম জানান, রোববার ভোরে দুই পা বিচ্ছিন্ন এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!