ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪, ২৯ মে ২০২৩
যশোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (২৯) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার অটোরাইস মিলের পেছনে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজা বেগম যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রতাবকাটী গ্রামের মহসীন গাজীর মেয়ে। সে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের গাবুখালী গ্রামে ইমরান হোসেন নামে এক ব্যবসায়ীর চুলের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

Advertisement

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। রাত আনুমানিক ৮টার দিকে খুলনা রেলওয়ে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর সড়কপথে আসতে দেরি হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!