নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের মো. আরজু ও তার স্ত্রী সম্পা বেগম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুপুরে স্বামী-স্ত্রী দুজনে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে তারা রেলসেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যান।
.png)