এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম।
নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়নের বাসিন্দা ও নিহত ঐ কিশোরের পরিচয় জানা যায়নি।
.png)
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশন থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে ফাঁকে পড়ে যায় অজ্ঞাতনামা এক কিশোর। পরে সকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
অপরদিকে, সকাল ৭টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেছার আহমেদ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে।