ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়েছিলেন লাইনের পাশে, হঠাৎ ট্রেনে কাটা পড়লেন যুবক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ১ জুন ২০২৩
দাঁড়িয়েছিলেন লাইনের পাশে, হঠাৎ ট্রেনে কাটা পড়লেন যুবক
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে ফুল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দের নয়ারহাট গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, সকালে লালমনি এক্সপ্রেস নামে একটি ট্রেনটি নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। ওই সময় লাইনের পাশে দাঁড়িয়েছিলেন ফুল মিয়া। হঠাৎ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে (জিআরপি) থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!