মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে অজ্ঞাতপরিচয় ঐ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতারের ৪০০ মিটার বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।
.png)
ওসি আব্দুল হালিম আরো বলেন, আমরা ঐ রোহিঙ্গা নারীর পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের মাঝি আজিজুল হক বলেন, এক রোহিঙ্গা নারীর অর্ধগলিত লাশ চাকমারকুল ক্যাম্পের বাইরে পড়ে থাকতে দেখা যায়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।