ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ১১ জুলাই ২০২৩
বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম খান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় জাফর খান নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রহিম খান একই এলাকার নুরু খানের ছেলে।

জানা গেছে, দুপুরে জাফর খান ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় তার চাচা রহিম খান জমির আগাছা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে জমির পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে চলন্ত ট্রাক্টরের ধাক্কা লেগে একটি তার ছিঁড়ে নিচে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রহিম খানের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন জাফর খান। পরে স্থানীয়রা জাফরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!