রোববার গভীর রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা। অভিযুক্ত স্ত্রীর বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে।
স্থানীয় একজন জানান, রাত দেড়টার দিকে অভিযুক্ত নারী তাকে ফোন করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে বলেন। এত রাতে অ্যাম্বুলেন্স ডাকার বিষয়ে জানতে চাইলে তিনি নজরুলকে জানান, ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন। পরে একটি ভ্যানে করে আহত স্বামীকে নিয়ে হাসপাতালে রওনা দেন তিনি।
.png)
ভুক্তভোগীর বড় ভাই বলেন, পারিবারিক দ্বন্দ্ব থেকে স্ত্রী তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের মনোমালিন্য চলছিল। তবে দ্বিতীয় বিয়ের খবর এখনো জানি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয়ে স্বামীর সঙ্গে ঐ গৃহবধূর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি পাশের এলাকায় দ্বিতীয় বিয়ে করেন ভুক্তভোগী ব্যক্তি। দুদিন আগে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ কারণে ক্ষোভ থেকেই এ কাণ্ড ঘটিয়েছেন প্রথম স্ত্রী।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।