ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর পুকুরে ফেলল মা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৫, ১০ জুলাই ২০২৩
স্বামীর সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর পুকুরে ফেলল মা
ছবি: সংগৃহীত

লক্ষীপুরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর রাগ মেটাতে  মাত্র ৬ মাস বয়সী সন্তানকে হত্যা করেছে মা। শিশুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

রোববার সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত নার্গিস বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু জুনায়েদ হোসেন ঐ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

Advertisement

স্থানীয়রা জানায়, পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী নার্গিসের ঝগড়া হতো। ঘটনার আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শাহাদাত বাড়ি থেকে কাজে চলে গেলে শিশুপুত্র জুনায়েদকে বালিশচাপা দিয়ে হত্যা করে নার্গিস। পরে লাশ পুকুরে ফেলে দিয়ে চিৎকার দেয় সে। এরপরই আশপাশের লোকজন ছুটে আসে।

লক্ষীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, রোববার সকালে স্বামীর সঙ্গে ঝগড়ার পর শিশুপুত্র জুনায়েদকে বালিশচাপায় হত্যা করে নার্গিস। পরে লাশ পুকুরে ফেলে দেয়। স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর মা নার্গিসকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!