রোববার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক পরকীয়া প্রেমিক আলাউদ্দিন ওজিল করিমপুর গ্রামের ছানা উল্যাহ মিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে প্রবাসী আবদুল হকের ঘরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক অবস্থায় আলাউদ্দিন ওজিল ধরা পড়েন। পরে স্থানীয় লোকজন আটক করে আমাকে ফোন করেন। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের গত এক বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেমঘটিত কারণে প্রায় রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন আলাউদ্দিন।
.png)
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে পাহারা দিতে থাকেন। গতকাল রাতে লোকজন ঘুমিয়ে পড়লে আলাউদ্দিন প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে আবদুল হকের ঘরে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন ঘরের চারদিক থেকে ঘিরে ফেলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনকে অনৈতিক অবস্থায় আটক করেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আলাউদ্দিন ওজিল স্থানীয় চেয়ারম্যানের লোক। তিনি এলাকায় চেয়ারম্যানের নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। সর্বশেষ গতরাতে আলাউদ্দিনকে অনৈতিক কাজে যুক্ত থাকা অবস্থায় আটক করার পরও চেয়ারম্যান তাকে ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে মাত্র ১০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন। এত বড় ঘটনা এভাবে ধামাচাপা দিয়ে দেওয়া ঠিক হয়নি। আগামীতে অন্যরা এ ধরনের অপরাধ করতে সাহস পাবেন।
স্থানীয় এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের কোনো অভিযোগ ছিল না। তবে চেয়ারম্যান জরিমানা ও বেত্রাঘাতের অভিযোগ অস্বীকার করেন।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, একজন যুবককে আটকের বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।