শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রুহুল্লী গ্রামের শহীদুল ইসলাম ও পূর্ব শিমুলিয়া গ্রামের মো. জসীম উদ্দিন।
.png)
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার মূল পরিকল্পনাকারী ওসমানের সঙ্গে ভিকটিম হাসেমের স্ত্রী সুফিয়া আক্তারের অবৈধ সম্পর্ক ছিল। সুফিয়াকে বিয়ের উদ্দেশে ওসমান হাসেমকে হত্যার পরিকল্পনা করেন। সে কারণে হাসেমকে হত্যা করতে শহীদুল ও জসীমকে ২০ হাজার দিয়ে ভাড়া করেন ওসমান। ২৩ জুন রাত ১০টার দিকে হাসেমকে তাস খেলার কথা বলে একটি তালাবদ্ধ বাড়িতে ডেকে নিয়ে যান ওসমান। পরে পরিকল্পনা অনুযায়ী ওসমান, জসীম ও শহীদুল মিলে হাসেমের চোখ, হাত বেঁধে প্রথমে কিল-ঘুষি, লাঁথি ও পরে শ্বাসরোধে হত্যা করে লাশ পার্শ্ববর্তী পাটক্ষেতে ফেলে রাখেন।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ইমাম আল মেহেদী জানান, সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গাছবাড়ী এলাকায় ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে, ঘটনার সঙ্গে জড়িত ওসমান ও জলিল নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গতকাল ঘটনার সঙ্গে জড়িত আরো দুইজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।