ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শয়তানের নির্দেশে স্ত্রীকে হত্যা, মাথার খুলি বানালেন অ্যাশট্রে!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১০, ৯ জুলাই ২০২৩
শয়তানের নির্দেশে স্ত্রীকে হত্যা, মাথার খুলি বানালেন অ্যাশট্রে!
ছবি: সংগৃহীত

মেক্সিকোর পুয়েব্লোতে নেশার ঘোরে স্ত্রীকে খুন করেন স্বামী। এরপর তার মগজ নিয়ে ‘ট্যাকো’ (স্থানীয় এক ধরনের খাবার) বানিয়ে খাওয়ার অভিযোগও ওঠে। শুধু তাই-ই নয়, স্ত্রীর মাথার খুলিকে অ্যাশট্রে হিসেবেও ব্যবহার করেন তিনি।

শনিবার (৮ জুলাই) সংবাদ মাধ্যম দ্য মিরর এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য প্রকাশ করে।

গত ২ জুলাই অভিযুক্ত স্বামী আলভারোকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ২৯ জুন স্ত্রী মারিয়া মন্টসেরাটকে খুন করেন আলভারো। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, তাকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল। আর সেই আদেশ পালন করতে গিয়েই স্ত্রীকে খুন করেন।

Advertisement

খবরে বলা হয়- ৩২ বছর বয়সী সেই স্বামী শয়তানের উপাসক ছিলেন। পুলিশকে তিনি বলেন, শয়তানই তাকে এ অপরাধ করার নির্দেশ দিয়েছে।

মারিয়া-আলভারোর বিয়ের বয়স এক বছরও হয়নি। মারিয়ার আগের সংসারে পাঁচটি মেয়ে ছিল, যাদের বয়স ১২ থেকে ২৩ বছর।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত তার স্ত্রীর মস্তিষ্কের কিছু অংশ ট্যাকোতে খাওয়ার এবং তার ছিন্ন মাথার খুলি অ্যাশট্রে হিসেবে ব্যবহার করার কথা স্বীকার করেছেন। তিনি ভিকটিমের দেহ টুকরো টুকরো করে একটি প্লাস্টিকের ব্যাগে রেখেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!