নিহত রহিমার বাড়ি উপজেলার বেরীবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। তিনি ওই গ্রামের আজাহার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, রহিমা বেগম তার স্বামী আজাহার আলীর সঙ্গে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলায় এক আত্মীয়ের মৃত্যুবার্ষিকীর দাওয়াতে অংশ নিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা মধুপুরের মুক্তিযোদ্ধা অফিসের কাছাকাছি পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রহিমা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় পাশ থেকে আসা জেন্ট্রি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে রহিমা চাপা পড়েন।
.png)
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিমা ও তার স্বামীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেয়ার পথে রহিমা বেগমের মৃত্যু হয়।
মধুপুর থানার এসআই মামুনুর রশীদ জানান, সড়ক দুর্ঘটনায় রহিমা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঔষধ কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা থানায় আনা হয়েছে।