ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৯ জুলাই ২০২৩
ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
তাড়াশ থানা- ফাইল ফটো

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল হোসেন তোফা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শুক্রবার বিকেলে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে নিজ বাড়িতে ছেলের ছুরিকাঘাতের শিকার হন তোফাজ্জল হোসেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে বাবু মণ্ডল পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তোফাজ্জল হোসেন তোফার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একইদিন বিকেলে তোফাজ্জল তার বড় স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করেন। মায়ের চিৎকার ও রক্ত দেখে বাবু সহ্য করতে না পেরে ঘরে থাকা ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। এতে তোফাজ্জল গুরুতর আহত হন। স্থানীয়রা তোফাজ্জলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন শনিবার রাতে তার মৃত্যু হয়।

Advertisement

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঐ ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। লাশ মেডিকেল থেকেই ময়নাতদন্ত হয়ে আসবে। এখনো থানায় কেউ অভিযোগ বা মামলা করেননি। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!