ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ২০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১০ জুলাই ২০২৩
কক্সবাজারে ২০ কোটি টাকার আইস উদ্ধার
উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ (আইস)

কক্সবাজারের টেকনাফে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা। 

সোমবার ভোরে টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাইট্যংপাড়া বরফ কল এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় কেউ আটক হয়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমদ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নাইট্যংপাড়া বরফ কল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তা থেকে চার কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের মূল্য ২০ কোটি টাকার বেশি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!