ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁওড়ের পানিতে ডুবে মরল শিশু

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ২১:৫১, ৮ জুলাই ২০২৩
বাঁওড়ের পানিতে ডুবে মরল শিশু
বাওড় -ফাইল ছবি

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বাঁওড়ের পানিতে ডুবে শলোক মিয়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে বাঁওড়ের পানিতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত শিশু শলোক মিয়া সাগান্না গ্রামের মো. মাসুদ মিয়ার একমাত্র সন্তান। 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে মা-বাবাকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে বাঁওড়ের পানিতে গোসল করতে যায় শিশুটি। কিছুক্ষণ পর অন্য বন্ধুরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। বিষয়টি সবাই টের পেলে গ্রামের লোকজন শিশুটিকে খুঁজতে বাঁওড়ের পানিতে নেমে পড়েন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

Advertisement

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনাটি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!