ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৭ জুলাই ২০২৩
মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

যশোর সদর উপজেলার আড়পাড়া বিল পাড় থেকে আব্দুর রহিম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত আব্দুর রহিম উপজেলার ছোট বালিয়াডাঙ্গা গ্রামের বারেক লস্করের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিবেশী আব্দুল হাই ও ইস্রাফিলকে সঙ্গে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এ সময় সন্ত্রাসীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। আব্দুল হাই ও ইস্রাফিল নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বিল পাড়ে আব্দুর রহিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

Advertisement

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের লাশ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!