ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে ধর্ষণ, ২ কিশোর আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ৭ জুলাই ২০২৩
অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে ধর্ষণ, ২ কিশোর আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃত দুই কিশোর হলো, মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার ও মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার। উভয়ই উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ওই দুই কিশোর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবাগানের মধ্যে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে কিশোরী ঘটনাটি তার পরিবারকে জানালে তারা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করে থানায় নেয়।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে এখনও বিষয়টির তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!