ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে আলাদা ঘটনায় গৃহবধূ-যুবকের মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ৬ জুলাই ২০২৩
রংপুরে আলাদা ঘটনায় গৃহবধূ-যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রংপুরের গঙ্গাচড়ায় আলাদা ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বালাপাড়া গ্রাম থেকে নাসিম মিয়া (১৮) নামে এক যুবক এবং একই ইউনিয়নের কালিরচর এলাকা থেকে সাথি বেগমের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।

নাসিম ঐ এলাকার মোজাহারুল ইসলামের ছেলে এবং সাথি ফারুক হোসেনের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নাসিম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। বুধবার রাতের কোনো এক সময় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাসিম।

Advertisement

অপরদিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে বুধবার সকালে বাড়িতে বিষপান করেন সাথি। পরে তাকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বাড়িতে চলে যান সাথি। পরে রাতে স্বামীর বাড়িতে তিনি মারা যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আলাদা দুটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো বলেন, ময়নাতদন্তের পর সাথির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নাসিমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রাথমিকভাবে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!