ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া লরির চাপায় সড়কে ঝরল মা-মেয়েসহ ৩ জনের প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৬ জুলাই ২০২৩
বেপরোয়া লরির চাপায় সড়কে ঝরল মা-মেয়েসহ ৩ জনের প্রাণ
ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার মিরপুর হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৫ জুলাই) রাত ১২টার দিকে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার গোকলনগর এলাকার নাছিমা আক্তার খুকি (৩২) ও তার মেয়ে নুসরাত (১২) এবং একই এলাকার অটোরিকশাচালক দেলোয়ার হোসেন।

Advertisement

স্থানীয়রা জানায়, বুধবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের চরবাকর এলাকায় কুমিল্লামুখী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লরি ও সিএনজি পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজন নিহত ও দু’জন আহত হন।

দেবিদ্বার থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, লরিটির বেপরোয়া ও দ্রুতগতির কারণে এ ঘটনা ঘটেছে। সিএনজি অটোরিকশাটি নম্বরবিহীন ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!