ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে নিথর শিশু মোয়াজ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ৫ জুলাই ২০২৩
নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে নিথর শিশু মোয়াজ
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোয়াজ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোয়াজ ভূরুঙ্গামারী উপজেলার সদরের বাসস্ট্যান্ড এলাকার মেহেদী হাসানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সামসুদ্দিন ব্যাপারী বাবলা জানান, শিশু মোয়াজ ঈদে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় এলাকায় তার নানা নুর ইসলাম ব্যাপারীর বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে নানাবাড়ির সামনের একটি পুকুরে কিনারায় নেমে পা ধোঁয়ার সময় পিছলে মোয়াজ পুকুরের পানিতে ডুবে যায়। মোয়াজকে না পেয়ে নানাবাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

Advertisement

ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!