ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় পুকুরে ডুবে নিথর ভাই-বোন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২ জুলাই ২০২৩
কসবায় পুকুরে ডুবে নিথর ভাই-বোন
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুরে ডুবে মাইশা আক্তার এবং জুবায়ের হোসেন দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।

রোববার বিকেলে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাইশা আক্তার উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের রাজু ভূঁইয়ার মেয়ে এবং জুবায়ের হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা যায়, মাইজখার গ্রামে রাজু ভূঁইয়াদের বাড়িতে ঈদে বেড়াতে আসেন তার ভাগ্নে জুবায়ের হোসেন। মাইশা ও জুবায়ের রোববার বিকেলে রাজু ভূঁইয়ার বাড়ির পেছনের পুকুরে সাঁতার কাটতে নামে। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!