মৃত শিশুর নাম মো. সানি (২)। সে কালিসীমা গ্রামের রমজান মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু সানি খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম।
তিনি জানান, মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।