শিশুটির দাদা শুক্কুর মিয়া বলেন, দুপুর ১টার পর তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করি। এ সময় পাশের বাড়ির এক শিশু বলল, ‘আমরা দুজন স্কুলের পাশে খেলতে গিয়েছিলাম। স্কুলের পাশে থাকা পুকুরের পাশ দিয়ে সে উত্তর দিকে যাচ্ছিল, পরে আর তাকে দেখিনি’। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে।
শিশু আরিয়ানের বাবা নূরুল আমীন বলেন, আমার বাড়ি সরকারচর গ্রামে হলেও মাত্র ১৫০ মিটার দূরত্ব খাসহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর দেয়াল ঘেঁষে এই পুকুর।
.png)
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, আইনগত ব্যবস্থার মাধ্যমে মৃত শিশুটির দাফন কাফনের ব্যবস্থা চলছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর এখনো জানতে পারিনি। আমরা খবর পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।