মৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের বালাটারি গ্রামের সামসুল হকের ছেলে আনন্দ মিয়া (২৫) ও কাশিপুর ইউনিয়নের আনন্তপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৭)।
জানা গেছে, আনন্দ মিয়ার লাশটি তার বাড়ির পার্শ্ববর্তী ফুলসাগর লেক থেকে উদ্ধার করা হয়। তিনি মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারে বা মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন স্থানীরা।
.png)
অপরদিকে আরাফাত হোসেন সোমবার সকাল ১০টার বাড়ির পার্শ্ববর্তী ধর্মপুর বাজারে তার দাদুর সঙ্গে বেড়াতে যায়। পরে সে একাই বাড়ি ফেরার পথে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে ডুবে যায়। এলাকাবাসী আরাফাতকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ি থানার সাব-ইন্সপেক্টর মাহাবুব আলম এ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।