রোববার সকালে সখীপুর পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন দেওয়ান উপজেলার বোয়ালী দক্ষিণপাড়া গ্রামের সোমেদ আলীর ছেলে।
সখীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, সকালে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে নিজের অটোরিকশার কাছে হারুন দেওয়ান দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সাগরদীঘিগামী একটি ট্রাক হারুনকে চাপা দেয়। স্থানীয়রা হারুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং এর চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।