রোববার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর মেহেড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, কুরবানির ঈদ উপলক্ষে ময়মনসিংহ থেকে একটি পিকআপে ১১টি গরু নিয়ে ঢাকার দিকে যাওয়া হচ্ছিল। সকাল ১০টার দিকে সিডস্টোর মেহেড়াবাড়ি এলাকা পর্যন্ত আসতেই মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ওই পিকআপটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুটি গরু মারা যায় এবং আরো দুটি গরু তাৎক্ষণিক জবাই করা হয়। এ সময় আহত চালকসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।