ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে তলিয়ে গেল দুই বন্ধু, বর হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১০, ৪ জুলাই ২০২৩
বন্ধুর বিয়েতে গিয়ে হাওরে তলিয়ে গেল দুই বন্ধু, বর হাসপাতালে
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বন্ধুর বিয়ে ও বৌ ভাতে গিয়ে হাওরের পানিতে লাশ হলেন দুই কলেজ শিক্ষার্থী। আহত বর তৌকির কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে উপজেলার গুনধর ইউপির গুনধর হাওরে এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গুনধর ইউপির মদন গ্রামের সাইফুদ্দীনের ছেলে তৌ‌কি‌র আহমেদের বি‌য়ে‌তে বেড়া‌তে আসেন ঢাকা নাখালপাড়ার বাসিন্দা কলেজ শিক্ষার্থী শরফু‌দ্দিন রাফু ও লিমন ইসলাম।

Advertisement

সোমবার তৌকিরের বিয়ে ছিল, আজ তৌকিরের মামাবাড়ি এই ইউনিয়নের ক‌দিম মাইজহা‌টি গ্রামে বৌ ভাত আয়োজন করে। দুপুরে কদিম মাইজহাটির নামায় বন্ধুদের নিয়ে ফুটবল খেলেন তারা। দুপুরে গুন্দর হাওরের পানিতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিন বন্ধু। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাফু ও লিমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তৌকির কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন ঢাকা তেজগাঁও নাখালপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে শরফু‌দ্দিন রাফু ও একই এলাকা লাল মিয়ার ছেলে লিমন ইসলাম।

গুনধর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য দীন ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, পাশের গ্রামে তৌকিরের বাড়ি। সে তার মামা মানিক মিয়ার বাড়িতে বৌ ভাত আয়োজন করে। দুপুরে বাড়ির নামায় ফুটবল খেলে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

করিমগঞ্জ থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি বাংলাদেশকে বলেন, তিন বন্ধুর মধ্যে দুইজন মারা গেছেন। তাদের লাশ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রয়েছে। আহত তৌকির সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!