সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জাগীর বন্দর আড়ত, মোল্লা বাজার, পৌর কাঁচা বাজার ও মানিকগঞ্জ দুধ বাজারে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে রুবেল স্টোরকে দুই হাজার টাকা, মেসার্স লেছু বাণিজ্যালয়কে দুই হাজার টাকা, রাছেল স্টোরকে ৫০০ টাকা, মান্নান স্টোরকে ৫০০ টাকা এবং রুবেল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে দেখা যায় ১৬০ টাকায় ক্রয়কৃত কাঁচা মরিচ খুচরা বাজারে ৩৫০-৪০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অতিরিক্ত মূল্যে কাঁচা মরিচ বিক্রি, ক্রয়কৃত পণ্যের রশিদ সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ৩৬ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।