ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঁচা মরিচের দাম বেশি নেয়ায় জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৩, ৩ জুলাই ২০২৩
কাঁচা মরিচের দাম বেশি নেয়ায় জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে এক আড়তদারকে জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে শহরের রাজা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে পার্বতী ভাণ্ডার নামে কাঁচামাল বিক্রি করা এক আড়তদারকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। কাঁচামাল কেনার রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মরিচের দাম বেশি নেয়ায় এ জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানে জরিমানা করার পাশাপাশি ভেজাল মসলা বিক্রি না করতে ও অতিরিক্ত মূল্য না নিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের বেচাকেনার রশিদ সংগ্রহ করতে বলা হয় ব্যবসায়ীদের।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!