ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে কাঁচা মরিচ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ৩ জুলাই ২০২৩
বেশি দামে কাঁচা মরিচ বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে কাঁচা মরিচ বিক্রির দায় ৪ ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের কাউতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় সততা বাণিজ্যলয়কে ৩ হাজার, মায়ের দোয়া সবজি আড়তকে ১ হাজার টাকা, সুমন সবজি আড়তকে ১ হাজার টাকা ও মো. জানু মিয়া সবজি আড়তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, কিছু দিন ধরে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। কিছু ব্যবসায়ী নিজেদের ইচ্ছে মত দামে কাঁচা মরিচ বিক্রি করছেন। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে। কাঁচা মরিচের মূল্য অধিক রেখে বাজারকে অস্থির করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে জেলা শহরের কাউতলী বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement

অভিযানে ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, আড়তদারা খুচরা ব্যবসায়ীদের কোনো ধরনের রশিদ সরবরাহ না করা এবং মূল্য তালিকা না থাকায় ৩ আড়তদার ও এক খুচরা ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!