কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচগুলো আমদানি করেছে।
.png)
এদিকে আমদানির খবরে আজ হিলি বাজারে ২২০ টাকার কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৮০ টাকায় বিক্রয় হচ্ছে। স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচের আমদানি বন্ধ ছিল।