সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঢাকাগামী সোনালী পরিবহনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে গোল্ডেন লাইন পরিবহনের আরেকটি বাস ধাক্বা দেয়। এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, দুর্ঘটনার পর যানবাহন সরাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে বিকল্প রুট হিসেবে যানবাহনগুলো মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।