ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসচাপায় অলিম্পিকের সেলস ম্যানেজার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ৩ জুলাই ২০২৩
বাসচাপায় অলিম্পিকের সেলস ম্যানেজার নিহত
ফাইল ফটো

নারায়ণগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী অলিম্পিক লিমিটেডের এরিয়া ম্যানেজার সাইদুর ইসলাম নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ-ঢাকা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর ইসলাম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এরিয়ায়া ম্যানেজার ছিলেন। 

জানা যায়, সকালে মোটরসাইকেলে নারায়ণগঞ্জের পাইকপাড়া থেকে সারুলিয়া যাচ্ছিলেন সাইদুর। এ সময় ওই সড়কের জেলা পাসপোর্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

নিহতের স্ত্রী পাপিয়া আক্তার জানান, তারা নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। সকালে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। বাসটি বাসটিও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!