এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদিপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহিদ পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ চাঁদপুর প্রেস ক্লাবের নেতারা।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএম তসলিম, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন প্রমুখ।
.png)
আমন্ত্রিত অতিথিরা চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারের পশ্চিম পাশের গেটে ফিতা কেটে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন। পরে মাঠে প্রবেশ করে বেলুন ও পায়রা উড়িয়ে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। হস্ত ও কুটির শিল্প মেলার পরিচালক মাসুদ মুন্সি অতিথিদেরকে উপহার প্রদান করেন।
মেলায় লাকি ডেকোরেটরের মাধ্যমে হস্ত ও কুটির শিল্প মেলায় বাণিজ্যিকভাবে তৈরি করা হয়েছে ৩৮টি স্টল। শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে ড্রাগন ট্রেন, নৌকা ও মেরি ঘোড়া। তাছাড়া নারী ও তরুণী ক্রেতাদের জন্য থ্রি-পিস গ্যালারি, কসমেটিকস, প্রসাধনী, মুখরোচক খাবারের দোকান, ১ থেকে ৯৯৯ টাকার দোকান রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলার কার্যক্রম চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।