ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১০, ২৮ জুন ২০২৩
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন 
ফাইল ফটো

সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের পাঁচ উপজেলার অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদুল আজহা। বুধবার সকাল সোয়া ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের সাদ্রা দরবার শরিফে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী।

সকাল ৮টা ৪৫ মিনিটে পাশাপাশি সাদ্রা গ্রামের সাদ্রা মাদরাসা প্রাঙ্গণে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা আরিফ উল্লাহ। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেওয়া হয়।

এছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

Advertisement

অন্যদিকে মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানি, দেওয়ান-কান্দি পাঁচানি, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল উদযাপন করছেন মুসল্লিরা।

মাওলানা জাকারিয়া চৌধুরী মাদানী জানান, ১৯২৮ সাল থেকে তার বাবা সাদ্রা গ্রামের পীর মাওলানা ইসহাক বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে এই রীতি চালু করেন। এরপর থেকে তার অনুসারীরা চাঁদপুরের বিভিন্ন এলাকায় এই রীতি পালন করে আসছেন। পরবর্তী সময়ে একদিন আগে ঈদ পালন শুরু করেন বিভিন্ন গ্রামের মুসল্লিরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!