ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা বুধবার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০২, ২৭ জুন ২০২৩
চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা বুধবার
ফাইল ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরইমধ্যে ওই সব গ্রামের মুসল্লিরা পশু ক্রয়সহ নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সকাল ৯টায় জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

টোরা মুন্সিরহাট জামে মসজিদ কমিটির সভাপতি শামসুল আমিন মুন্সি জানান, সকাল ঠিক সাড়ে ৮টায় ঈদের প্রধান নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা এ এস এম মো. রহমত উল্লাহ।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এমন রেওয়াজ চালু করেছিলেন জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)।

১৯৩২ সাল থেকে আজও চালু রয়েছে এমন রীতি। তারপর থেকে তার অনুসারীরা ধর্মীয় বিধান মেনে শুধু পবিত্র ঈদুল আজহাই নয়, পবিত্র ঈদুল ফিতরও একই নিয়মে উদযাপন করছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকনী, প্রতাপপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুরের মুসল্লিরা এক দিন আগে ঈদ পালন করবেন।

এছাড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাঁচানী, সাতানী, লতুরদী, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে এক দিন আগে ঈদ উদযাপন করেন মুসল্লিরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ঈদুল আজহা
লিংক সফলভাবে কপি হয়েছে!