বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি।
সংগীতানুষ্ঠানটি ঈদের দিন (২৯ জুন) রাত সাড়ে ১০টায় প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
.png)
এবারের অনুষ্ঠানে মোট ১১টি গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।
গানগুলোর শিরোনাম- ভেঙে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।
অন্যদিকে, এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এ ছাড়া থাকছে- আজ থেকে সবাইকে, তুমি তো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান।