ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৬, ২৬ জুন ২০২৩
রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়
ফাইল ফটো

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং আনন্দমুখর পরিবেশে
ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। এদিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 

এদিন হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!