ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ২১ জুন ২০২৩
চাঁদপুরে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুরর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement

অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ১৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরো বলেন, পরবর্তীতে চাঁদপুর উপজেলার সহকারী মৎস কর্মকর্তা জামিলের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!