ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

গরমের দুপুরে আজ রাঁধুন ‘ক্যাপসিকাম-চিংড়ি’, দেখুন রেসিপি

রানি ওয়াহেদ
প্রকাশিত: ১২:০৪, ৬ জুন ২০২৩
গরমের দুপুরে আজ রাঁধুন ‘ক্যাপসিকাম-চিংড়ি’, দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

তীব্র এই গরমকালে দুপুরের রান্নায় কোনো রকম ঝামেলা ছাড়া ঘরেই রান্না করতে পারেন ক্যাপসিকাম ও চিংড়ি দিয়ে বিশেষ এক পদ। এতে সময়ও যেমন বাঁচবে এবং পরিবারের সবাই হঠাৎ নতুন এক পদ দেখে সারপ্রাইজডও হয়ে যাবে।

তবে পদটি রান্নার আগে সংক্ষেপে জেনে নিন ক্যাপসিকাম ও চিংড়ি সম্পর্কে। কারণ খাওয়ার পাশাপাশি সবাইকে বিশেষ জ্ঞানও দিতে পারবেন পদ দুটি সম্পর্কে-

ক্যাপসিকাম

চাইনিজ খাবারে ক্যাপসিকামের প্রচলন নতুন নয়। তবে গত কয়েক বছরে ধরে ঘরোয়া অনেক ধরনের রান্নাতেও এই সবজিটি ব্যবহৃত হচ্ছে। শুধু সবুজ নয়, লাল-হলুদ নানা বাহারি রঙের ক্যাপসিকামকে অনেকে চেনেন বেল পেপার নামে।

Advertisement

ক্যাপসিকাম বা বেলপেপার বললে মূলত স্বাদ ও সৌন্দর্যের কথা মাথায় আসে। তবে পুষ্টিবিদরা বলছেন, শুধু স্বাদ বা সৌন্দর্য বৃদ্ধিই নয়, স্বাস্থ্যকর খাদ্য হিসেবেও ক্যাপসিকামের তুলনা নেই। এতে মেটাবলিজম প্রক্রিয়া বৃদ্ধি পায়। ক্যালরি পোড়ানোর পাশাপাশি এটি কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ ক্যাপসিকাম অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো উৎস। এর পাশাপাশি হৃদরোগ, হাঁপানি এবং ছানি প্রতিরোধেও এটি খুবই উপকারী।

চিংড়ি

চিংড়ি হাড় মজবুত করে-িএতে আছে প্রায় ১৪ শতাংশ ফসফরাস। ফলে চিংড়ি খেলে হাড়ের ক্ষয় রোধ হওয়ার পাশাপাশি হাড় হয় মজবুত ও শক্ত। রক্তস্বল্পতা মেটাতে পারে- চিংড়ি মানুষের শরীরের ভিটামিন বি১২ এর চাহিদা দূর করে। পাশাপাশি রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়।

তো আর দেরি না করে দেখে নিন ক্যাপসিকাম দিয়ে চিংড়ি পাকের রেসিপিটি-

উপকরণ

চিংড়ি ৫০০ গ্রাম, বড় করে পেঁয়াজ কাটা ১ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ক্যাপসিকাম চৌকো করে কাটা ১ কাপ, কাঁচামরিচ ফালি তিন-চারটা, লবণ স্বাদমতো, চিনি ১/২ চা চামচ, তেল ৩/৪ কাপ।

প্রণালী

পাত্রে তেল দিয়ে হালকা গরম হলে তাতে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভাঁজতে হবে তাতে সামান্য লবণ দিয়ে নিতে হবে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিংড়ি মাছ ভাজা হলে সেটা তুলে নিয়ে সেই তেলেই ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নড়া চাড়া করতে হবে। এরপর সমস্ত মসলা এবং সামান্য পানি দিয়ে ভালোমতো কষিয়ে নিতে হবে। পুরো মসলা তেল ছেড়ে দিলে তাতে চিংড়ি মাছ দিয়ে নেড়ে নিতে হবে এরপর আগে দেওয়া লবণটা পরীক্ষা করে নিয়ে প্রয়োজন হলে ফের লবণ দিতে হবে। আবার সামান্য পানি দিয়ে অপেক্ষা করতে হবে। চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে এলে এবার এতে চৌকা করে কাটা ক্যাপসিকামগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোল টেনে শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

কাঙ্ক্ষিত গ্রেভিটা আসলে তাতে কাঁচামরিচ আর চিনি দিয়ে দুই মিনিটের মতো সময় ঢেকে দিতে হবে। দুই মিনিট পরে গরম-গরম পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে তৈরি ক্যাপসিকাম।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!