নিহত বাসনা আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িচালা গ্রামের মোজাম্মেলের স্ত্রী।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাসনা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যান। রাত ৮টার দিকে দুর্ঘটনাস্থলে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা বাসনা আক্তার ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসনার মাথা বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।