ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৬, ৯ জুন ২০২৩
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
ছবি: সংগৃহীত

রংপুর বিভাগের পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা সদরের সাতমেরা দশমাইল এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে মোটরসাকেলসহ মস্তকবিহীন মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে এমন দুর্ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে পারেনি।

নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকার জনাব আলীর ছেলে শরিফুল ইসলাম (২৭) এবং আব্দুর রাজ্জাকের ছেলে শেখ ফরিদ (২৬)। এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে বাড়ি থেকে জেলা সদরের তিনমাইল এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। রাত ৯টার দিকে মোটরসাইকেলসহ তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হচ্ছিল।

আরো পড়ুন>> বৈশ্বিক আবহাওয়া নিয়ে মার্কিন বিজ্ঞানীদের সতর্কবার্তা

পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, নিহত শেখ ফরিদ প্রতিবেশী ভাতিজা শরিফুলকে নিয়ে বাড়ি থেকে তিনমাইল এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন বলে শুনেছি। দু’জনকেই চেনা যাচ্ছে না। মোটরসাইকেল দেখেই তাদের পরিচয় জানা গেছে এবং এটা সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে দুর্ঘটনা কীভাবে ঘটেছে কেউ বলতে পারছেন না।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতদের পরিচয় পাওয়া গেছে। তবে কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!