ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে ইবি মসজিদের খতিব

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ৭ জুন ২০২৩
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে ইবি মসজিদের খতিব
ছবি: ডেইলি বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা যাওয়ার পথে মাগুরায় এ ঘটনা ঘটে। ড. শোয়াইবের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রীনলাইন বাসে রওনা দেন ড. শোয়াইব আহমদ। পথিমধ্যে মাগুরা পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ড. শোয়াইব আহমদ মারাত্মক আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তালে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্তমানে তিনি আইসিওইউতে রয়েছেন বলে জানা গেছে।

Advertisement

ড. শোয়াইবের ছেলে আব্দুল্লাহ বলেন, ‘তার শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছে। এখন ডাক দিলে তিনি তাকাচ্ছেন। ডাক্তার বলেছেন অবস্থা একটু ভালো হলে অপারেশন করা হবে।’

এদিকে একই দিনে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন। তিনি বর্তমানে রাজধানীর  বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ড. জাহাঙ্গীরের স্ত্রী অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার বলেন, ‘আল্লাহর রহমতে ইন্টারনাল কোনো হ্যামারেজ হয়নি। তবুও তাকে অবজারভেশনে রাখা হয়েছে৷ আশা করি আগামীকাল (বৃহস্পতিবার) রিলিজ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!