নিহতরা হলেন- নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের মুজিবুর রহমান (৪০) এবং খোলসী গ্রামের জিল্লুর রহমান (৮০)।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলায় কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সড়কে মোটরসাইকেল আরোহী মুজিবুর রহমাকে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
অন্যদিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর মল্লিকপুর এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় জিল্লুর রহমানকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।